ট্রাম্পের শুল্ক কৌশল ও ইউরোপের বিনিয়োগ রাজনীতি, সহিংসতা না দর-কষাকষি?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকির প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জবাবের কৌশল হিসেবে বড় অঙ্কের মার্কিন বিনিয়োগ পরিকল্পনার ওপর গুরুত্ব দিচ্ছে। ইইউর শীর্ষ কর্মকর্তারা সম্প্রতি ব্লকের শীর্ষস্থানীয় কোম্পানি ও প্রধান নির্বাহীদের কাছে আগামী পাঁচ বছরের জন্য তাদের মার্কিন বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত জানতে চেয়েছেন।
