নির্বাচন নিয়ে টালবাহানা চলছে: তারেক রহমান
আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
