সাজা থেকে খালাস পেলেন তারেক রহমান ও জুবাইদা রহমান
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এরমধ্য দিয়ে সব মামলা থেকে মুক্ত হলেন তারেক রহমান। ২৮ মে বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
