পুতিন আগুন নিয়ে খেলছেন: ট্রাম্প
বেশ কিছুদিন ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্ততা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে বিষয়টি দেখভাল করছেন। কিন্তু আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় বিরক্ত হয়ে উঠছেন ট্রাম্প। তাঁর সেই বিরক্তি এবার প্রকাশ্যে এল। ২৭ মে তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগুন নিয়ে খেলছেন।
