প্লাস্টিক কীভাবে নদী ও খাল দূষিত করছে?
বুড়িগঙ্গা ও তুরাগসহ রাজধানীর আশপাশের নদীগুলো দূষিত হওয়ার অন্যতম প্রধান কারণ বিভিন্ন ধরণের প্লাস্টিক বর্জ্য। এক তথ্যে দেখা যায়, ওই সব নদীতে প্রতিদিন কয়েক হাজার টন এই বর্জ্য ফেলা হচ্ছে। একইভাবে দূষিত হচ্ছে রাজধানীর খালগুলোও। যেমন, শুধু কল্যাণপুর খালেই প্রতিদিন ফেলা হচ্ছে প্রায় ৬০ হাজার কেজি প্লাস্টিক বর্জ্য। আর রাজধানীর জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণও এই বর্জ্য। এ থেকে পরিত্রাণের উপায় কী?
