ইইউর পণ্যে ৫০% শুল্ক স্থগিত ট্রাম্পের
ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বাজারে যে অস্থিরতা তৈরি করেছিলেন- ২৫ মের এই ঘোষণার মাধ্যমে সেটি থেকে সরে আসলেন তিনি।
