দুই দফায় কেএনএফের ৩২ হাজারের বেশি পোশাক জব্দ, নীরব পুলিশ
সেনাবাহিনীর উদ্বেগের মধ্যেই চট্টগ্রাম নগরের একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫টি সন্দেহজনক পোশাক (ইউনিফর্ম) জব্দ করা হয়েছে। প্রথম আলোর কাছে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, এগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম। এ নিয়ে দুই দফায় ৩২ হাজার ৮৫টি ইউনিফর্ম জব্দ করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
