নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের জন্য সাশ্রয়ী এআই চিপ আনছে NVIDIA
যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার ফলে চীনের বাজারে উচ্চক্ষমতাসম্পন্ন চিপ সরবরাহে বড় বাধার মুখে পড়েছে এনভিডিয়া। তবে, এই পরিস্থিতির মধ্যেই প্রতিষ্ঠানটি চীনের জন্য বিশেষভাবে তৈরি একটি সাশ্রয়ী এআই চিপ বাজারে আনার পরিকল্পনা করছে।
