নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিয়ে যা বলেছে বিএনপি
একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব বলে মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সেজন্য ডিসেম্বরে নির্বাচন আয়োজনে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি দলটির। অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ২৭ মে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
