এটিএম আজহারের মুক্তি নিয়ে যা বললেন এনসিপির সদস্য সচিব
জামায়াত নেতা এটিএম আজহার ন্যায় বিচার প্রাপ্তির যে অধিকার তা পেয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। ২৭ মে এনসিপি আয়োজিত সেমিনারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার বিচারকাজ আন্তর্জাতিক মানের করার আহ্বান জানান তিনি।
