ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হলেন তারেক রেফাত উল্লাহ খান
ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন ২৭ মে পদত্যাগ করেছেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন এবং পর্ষদ তা গ্রহণও করে। এখন বাকি আছে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন।
