স্ত্রীর সঙ্গে ইমানুয়েল মাখোঁর মনোমালিন্যের ভিডিও ভাইরাল
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে স্ত্রী ব্রিজিতকে প্রেসিডেন্টের দুই গালে চপেটাঘাত করতে দেখা যায়। কয়েক সেকেন্ডের এমন একটি ভিডিও নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে।
