চট্টগ্রামের কারখানায় কেএনএফের দুই কোটি টাকার ইউনিফর্ম এলো কীভাবে?
১৭ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করে গোয়েন্দা পুলিশ। দুই কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো প্রস্তুতে নেওয়া হয় ফরমাশ। চলতি মাসে পোশাকগুলো সরবরাহের কথা ছিল। এ ঘটনায় কারখানার মালিক সাহেদুল ইসলাম, ফরমাশকারী গোলাম আজম ও নিয়াজ হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
