জনপ্রশাসন সংস্কার কমিশনের যেসব সুপারিশে ঐক্যমত্য
নির্বাচন ও সংস্কারের মধ্যে কোন বিরোধ নেই। কল্পিত বিরোধ তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ। খুব শিগগিরই দ্বিতীয় পর্বের আলোচনা শেষে জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলেও জানান তিনি। ২৬ মে জাতীয় সংসদ ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আলী রীয়াজ।
