মধুপুর শালবনকে আগের রূপে ফেরাতে বন বিভাগের যত উদ্যোগ
টাঙ্গাইলের মধুপুরের শালবনকে আগের রূপে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। বনটির সীমানা চিহ্নিত করে সেখান থেকে আগ্রাসী প্রজাতির গাছ যেমন ইউক্যালিপটাস, আকাশমণি পর্যায়ক্রমে বিলুপ্ত করা হবে। ২৫ মে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা জানান পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
