সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার প্রতিবাদে টানা তৃতীয়দিনের মতো বিক্ষোভ-মিছিল-সমাবেশ করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ২৬ মে সকালে নেতারা নিজেরা মিটিং করে পরবর্তী করণীয় নির্ধারণ করেন। এ সময় চাকরি অধ্যাদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন তাঁরা।
