খালেদা জিয়াকে হয়রানির অভিযোগ খতিয়ে দেখবে সিআইডি
মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 'হয়রানির' অভিযোগে, দুদকের সাবেক তিন চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে করা মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এক আবেদনের ওপর শুনানি নিয়ে ২৫ মে রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ আদেশ দেন।
