‘সিনেমা দু’হাতে তালি বাজানোর মত’
স্ট্রিমিং প্ল্যাটফর্মের সিরিজ কিংবা সিনেমা—সবখানে পাওয়া যায় শ্যামল মাওলাকে। সদরঘাটের টাইগার, মানি হানি, মাইনকার চিপায় থেকে মহানগর সিরিজে কাজ করে আলোচিত হয়েছেন তিনি। ছোট পর্দা ছাপিয়ে নিজেকে ওটিটির নিয়মিত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ঈদে আসছে নতুন সিনেমা 'নাদান'। শ্যামল মাওলা এসেছিলেন আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটে, গল্প করেছেন তার বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। উপস্থাপনায় মৌসুমী মৌ।
