প্রসপেক্টাস অনুযায়ী মানসম্মত ফ্ল্যাট না পাওয়ায় রুয়াপ ফ্ল্যাট মালিকদের ক্ষোভ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়নাধীন 'রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে ভয়াবহ দুর্নীতি, অনিয়ম ও চরম সময়ক্ষেপণের অভিযোগ উঠেছে! এই প্রকল্পের ৭৯টি আবাসিক ভবনের ৬,৬৩৬ জন ফ্ল্যাট মালিক ২৪ মে এক বিশাল মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। তাদের অভিযোগ, রাজউক নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন স্বপ্নকে জিম্মি করে কোটি কোটি টাকা অপচয় করছে এবং ফ্ল্যাটের মান নিয়ে চরম প্রতারণা করছে।
