সরকারের সঙ্গে তিন রাজনৈতিক দলের কী নিয়ে আলোচনা?
দেশের সাম্প্রতিক পরিস্থিতি, চলমান সংস্কার ও আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টার সঙ্গে প্রথমে বৈঠক করবে বিএনপি। আর রাত ৮টার পর তার সঙ্গে বৈঠক হবে জামায়াতে ইসলামী ও এনসিপির।
