কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে এনবিআর কর্তাদের
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দেওয়ার মাধ্যমে গৃহীত কর সংস্কার অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে দেশের সব অঞ্চলে কর্মবিরতিতে আছেন এনবিআরের আন্দোলনরত কর্মকর্তারা। ২৪ মে আগারগাঁওয়ের এনবিআর ভবনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
