ফুরিয়ে আসছে ৯০ দিন, আশা পূরণ হয়নি ট্রাম্পের
শুল্ক বৃদ্ধিতে ট্রাম্প প্রশাসনের নির্ধারিত ৯০ দিনের সময়সীমার প্রায় অর্ধেক কেটে গেছে । এই সময়ে তারা আশা করেছিল বিশ্বের অর্ধেকের বেশি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার। কিন্তু ফরেন পলিসির প্রতিবেদন বলছে, সেই প্রচেষ্টার অবস্থা এখন উদ্বেগজনক, এবং ভবিষ্যৎ আরও অন্ধকার।
