বাধা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত
এখতিয়ার বহির্ভূত বক্তব্য-কর্মসূচি দেওয়ায় অন্তর্বর্তী সরকারের কাজের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ২৫ মে শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
