লন্ডনে সালমানের ছেলে ও ভাতিজার প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পত্তি জব্দ
যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ দুই ব্যক্তির প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে দেশটির গুরুতর ও সংগঠিত অপরাধ সংস্থা-এনসিএ। ব্রিটিশ সংবাদমাধ্য দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে যুক্ত সম্পদ চিহ্নিত করতে যুক্তরাজ্যের ওপর ক্রমবর্ধমান চাপের মুখে এই পদক্ষেপ নেওয়া হলো। জব্দকৃত সম্পত্তির অর্থমূল্য বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৪৭৯ কোটি ৩৮ লাখ ১৩ হাজার টাকা প্রায়।
