নির্বাচনের চাপে পদত্যাগের হুমকি দিয়েছিলেন ড. ইউনূস: নিউইয়র্ক টাইমস
হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়ে আসছে। কিন্তু ৯ মাস পার হলেও এটি বাস্তবায়ন না হওয়ায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি হতাশ তারা। ফলে নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে।
