নিউজ অব দ্য ডে, ২৩ মে ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে তা হল- দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা আসছে, কাজ করতে না পারলে থাকা অপ্রাসঙ্গিক; মন্তব্য পরিবেশ উপদেষ্টার। ড. ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জয়নুল আবদিন ফারুকের। জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর; সত্যতা যাচাই ও সচেতন থাকার পরামর্শ। লন্ডনে সালমানপুত্র শায়ানের ২টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ; দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নিল যুক্তরাজ্য। চীনে প্রবল বর্ষণ ও ভূমিধসে, নিহত ৪; অস্ট্রেলিয়ায় আকস্মিক বন্যায় ৩ জনের প্রাণহানি।
