কক্সবাজারে দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ সম্পন্ন
জলোচ্ছ্বাস, হঠাৎ বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় দুর্গতদের উদ্ধারকাজে দক্ষতা বাড়াতে কক্সবাজারে বাংলাদেশ ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। 'Swift Water Rescue Training' শীর্ষক এই চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ১৮ মে শুরু হয়ে ২১ মে শেষ হয়।
