অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম
জাতির সামনে বুধবার ২১ মে রাতে আসে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের অফিসার্স অ্যাড্রেস। যেখানে নির্বাচন, করিডর, বন্দর, সংস্কার, মব ভায়োলেন্সসহ নানা বিষয়ে সেনাবাহিনী ও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। এর পরের ২৪ ঘণ্টায় রাজনীতির মাঠে দেখা গেছে নানা তৎপরতা। হরেক আলোচনা আর চাপা উত্তেজনা বিভিন্ন মহলে।
