আশ্রয় নেওয়াদের মধ্যে ৫ জনকে হস্তান্তর করা হয় পুলিশে
দেশের বিভিন্ন সেনানিবাসে ঠিক কতজন আশ্রয় নিয়েছিল, তাদের মধ্যে কতজনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, কেন এবং কোন প্রেক্ষাপটে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল তার বিস্তারিত জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর। ২২ মে রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
