৪১ বছর পর টটেনহামকে শিরোপা জেতানো কোচ এসেছিলেন বাংলাদেশেও
২০১৫ সালের নভেম্বরে তৎকালীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশকে ৪-০ গোলে হারায় এশিয়ার পরাশক্তি অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অস্ট্রেলিয়া দলের দায়িত্বে ছিলেন অ্যাঞ্জ পোস্তেকোগলু। ইনি সেই ব্যক্তি যিনি ইংলিশ ক্লাব টটেনহামকে ৪১ বছর পর কোন ইউরোপিয়ান শিরোপা জেতান।
