যমুনা ব্লকেডের হুঁশিয়ারি, ছাত্রদল সড়ক ছাড়ায় যান চলাচল
যমুনা ব্লকেডের হুঁশিয়ারি দিয়ে ৭ ঘণ্টা পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করল জাতীয়তাবাদী ছাত্রদল। ২২ মে বিকাল ৫টায় শাহবাগে কর্মসূচি স্থগিত ও এই হুঁশিয়ারি দেন ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, আমাদের ভাই হত্যার বিচার রাজপথে আদায় করে ছাড়বো। প্রয়োজনে যমুনা ব্লক করতে প্রস্তুত হবো।
