পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন সৌম্য সরকার
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু পিঠের ইনজুরির কারণে সিরিজ শুরু আগেই দল থেকে ছিটকে গেলেন এই বাঁহাতি ব্যাটার। তার বদলিই সুযোগ দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।
