কাতারের বিলাসবহুল বোয়িং: উপহার না চুক্তির মোড়কে কূটনৈতিক সমঝোতা?
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানায়, কাতারের রাজপরিবারের বিলাসবহুল বোয়িং-৭৪৭ বিমানটি তারা গ্রহণ করেছে। এই 'উড়ন্ত রাজপ্রাসাদ' নামকরণ পাওয়া উড়োজাহাজটি বর্তমানে যুক্তরাষ্ট্রের পেন্টাগনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে, বিষয়টি এখানেই শেষ নয়। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, দুই দেশের আইনজীবীদের মধ্যে এখনো আলোচনা চলছে এবং আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
