হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসার সঙ্গে তর্কে জড়ালেন ট্রাম্প
ভলোদিমির জেলেনস্কির পর হোয়াইট হাউসে এবার আরেক প্রেসিডেন্টের সঙ্গে তর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় ২১ মে হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি বেশ হাসিমুখেই শুরু হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যে তা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বৈঠকে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গণহত্যা ও তাঁদের জমি দখলের মিথ্যা অভিযোগ করেন বলে রয়টার্স বলছে।
