উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি ইশরাকের
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সমর্থকদের আন্দোলনে সংহতি জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেন, তার দল যাতে নির্বাচনে আসতে না পারে, রাষ্ট্র ক্ষমতায় বসতে না পারে সেজন্য 'ষড়যন্ত্র' চলছে। ২১ মে রাতে কাকরাইল মসজিদ মোড়ে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি বলেন, চলমান এই আন্দোলন ডিসেম্বরে দেশে একটি নির্বাচন হবে কি না সে দাবি আদায়ের লড়াইও।
