স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চায় ইশরাক সমর্থকরা
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মৎস্য ভবন মোড় ও কাকরাইলে সড়ক অবরোধ করেন তাঁর সমর্থকরা। ২১ মে সকালে মৎস্য ভবন মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
