কী আছে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিটে?
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের ফের শুনানি হয়েছে। তবে এ বিষয়ে হাইকোর্ট আদেশ দেবেন ২২ মে। ২১ মে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ দিন ঠিক করেছেন।
