ইসরায়েলি যুদ্ধনীতি নিয়ে ক্ষুব্ধ যুক্তরাজ্য: নিষেধাজ্ঞা ও বাণিজ্য আলোচনা বন্ধ
ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। সাথে পশ্চিম তীরের কিছু বসতি নির্মাতা ও তাদের সহায়ক প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। মার্কিন বার্তাসংস্থা এপি নিউজের প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপ নেওয়া হয়েছে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার পরিপ্রেক্ষিতে।
