আইয়ুব খানের পর পাকিস্তানে প্রথম ফিল্ড মার্শাল হলেন সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে। গত ২০ মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ ছয় দশকের মধ্যে পাকিস্তানে সামরিক বাহিনীর কোনো জেনারেল ফিল্ড মার্শাল হবেন।
