সামরিক অভিযান ইস্যুতে ইসরায়েলকে পশ্চিমা বিশ্বের হুঁশিয়ারি
গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের ফলে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ১৯ মে, বিবিসির এক সাক্ষাৎকারে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার সতর্ক করে বলেন, গাজায় আর কোনো ত্রাণ সহায়তা না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে।
