নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দাবি এনসিপির
সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বুধবার ২১ মে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২০ মে রাজধানীর রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনসিপির নেতারা।
