ভারত-পাকিস্তান সংঘর্ষের কীভাবে ‘বিজয়ী’ চীন?
সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘর্ষে উভয় দেশ আধুনিক যুদ্ধবিমান ব্যবহার করলেও আলোচনায় উঠে এসেছে চীনা অস্ত্রের কার্যকারিতা। পাকিস্তানের ব্যবহৃত চীনা জে-১০ যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সাফল্যের সম্ভাব্য ইঙ্গিত চীনের অস্ত্রশিল্পের জন্য এক বড় বিজ্ঞাপন হয়ে উঠেছে। যদিও জে-১০ রাফালকে সত্যিই ধ্বংস করেছে কি না, তা নিশ্চিত নয়, তবু এই ধারণাই চীনের ভাবমূর্তি ও অস্ত্রবাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। এতে ভারতকেও কৌশলগতভাবে সতর্ক হওয়ার বার্তা মিলছে।
