যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মঞ্চে ইলন মাস্ক কি গুরুত্ব হারিয়েছেন?
এক সময় যিনি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জগতের অবিসংবাদিত রাজপুত্র এবং রিপাবলিকান রাজনীতির প্রিয় মুখ, সেই ইলন মাস্ক আজ রাজনীতির আলোচনায় প্রায় অদৃশ্য। ২০২৫ সালের শুরুর দিকে যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং প্রশাসনের 'প্রযুক্তি-দূত' হিসেবে বিবেচিত ছিলেন, আজ তিনি রাজনীতির মঞ্চে নীরব এক দর্শক।
