চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘পলিজুট টিম’
পরিবেশের জন্য পলিথিন কতটা হুমকির তা জানা প্রায় সকলের। কীভাবে এর ক্ষতিকর প্রভাব কমানো যায় তা নিয়ে কাজও চলছে বিস্তর। এরই ধারবাহিকতায় হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় দারুণ সাফল্য দেখালো ইস্ট ডেলটা ইউনিভার্সিটির 'পলিজুট টিম'। তাদের দাবি, তারা এমন এক ধরনের পলিথিন উদ্ভাবন করেছে যা পচে যেতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন মাস।
