নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর
কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন পেয়েছেন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০ মে এ জামিন দেন ঢাকার সিএমএম আদালত। এর আগে ১৯ মে নুসরাত ফারিয়াকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে পরবর্তী জামিন শুনানির দিন ২২ মে ধার্য করা হয়েছিল।
