ইশরাকের মেয়র হতে বাধা কোথায়?
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে, মেয়র হিসেবে ইশরাক হোসেনের নাম ঘোষণা করে রায় দিয়েছেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল। তবে এখনো তিনি বুঝে পাননি দায়িত্ব। মেয়র হিসেবে বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনকে, দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এ কর্মসূচি চলছে গত পাঁচদিন ধরে। আন্দোলনের পঞ্চম দিনে এসে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের দাবিতে নগর ভবন ব্লকেড কর্মসূচিও পালন করা হয়েছে। কেন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, সমস্যা কোথায় আজ আমরা কথা বলবো, এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন, স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ড. মাহফুজ কবীর। আপনাকে স্বাগতম।
