পিএসএল খেলতে বিসিবির ছাড়পত্র পেলেন মিরাজ
সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগে এবার খেলতে যাচ্ছেন আরেক টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। টুর্নামেন্টটির দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের প্রস্তাবে সম্মতি দিয়েছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। এরই মধ্যে বিসিবির এনওসি পেয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ম্যাচেই লাহোরের হয়ে একসঙ্গে লড়বেন সাকিব ও মিরাজ।
