বাগদাদে গাজার পক্ষে জোটবদ্ধ আরব লীগ
ইসরায়েলি সামরিক আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে প্রতিশ্রুতি দিয়েছে আরব দেশগুলোর জোট 'আরব লীগ'। গত ১৭ মে, ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এক সম্মেলনে এই অঙ্গীকার করা হয়। পাশাপাশি গাজায় চলমান হামলাকে 'গণহত্যা' বলে আখ্যা দিয়ে তা বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান জানানো হয়। সম্মেলনের বিভিন্ন পর্যায়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় নেতারা ইসরায়েলি নীতির তীব্র সমালোচনা করেন এবং তা মানবিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে তুলনা করেন।
