করোনায় চাকরি হারিয়ে কৃষিতে সফলতা
ফটিকছড়ি উপজেলার বাগানবাজারের চিকনারখিল এলাকায় করোনাকালে কৃষি খামার গড়ে তোলেন দুই বন্ধু ওসমান গণি ও আব্দুল হালিম। বছরের কোনো সময়ই খালি থাকে না তাদের জমি। গত কয়েক বছর ধরে প্রতি উৎপাদন মৌসুমেই চাষ করেন নানা রকম সবজি। এর মাধ্যমে নিজেদের আয়ের পাশাপাশি কর্মসংস্থান করেছেন স্থানীয় আরো একাধিক মানুষের।
