শেখ হাসিনার সঙ্গে জয়ের সাক্ষাৎ নিয়ে কী বলছে ভারতীয় মিডিয়া?
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে সাক্ষাৎ হতে পারে। ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮. কম নাম প্রকাশ না করা আওয়ামী লীগের একজন সিনিয়র নেতাকে উদ্ধৃত করে জানিয়েছে, শিগগির ভারত সফরে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার দেশত্যাগের পর এটিই হতে পারে মা-ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। এই সফরে মায়ের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ ছাড়াও কলকাতা যাওয়ার সম্ভাবনাও রয়েছে তার।
